ইবিতে পর্যটন শিল্পে ‘জিপিএস ভিত্তিক প্রযুক্তি ব্যবহার’ বিষয়ক কর্মশালা 

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ 

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ১০:২৩ পিএম


ইবিতে পর্যটন শিল্পে ‘জিপিএস ভিত্তিক প্রযুক্তি ব্যবহার’ বিষয়ক কর্মশালা 
কর্মশালায় শিক্ষার্থীদের অংশগ্রহণ। ছবি: সৌজন্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের উদ্যোগে পর্যটন পরিকল্পনা ও ব্যবস্থাপনায় জিপিএস ভিত্তিক ভূ-স্থানিক (জিওস্পেশিয়াল) প্রযুক্তি বিষয়ক সক্ষমতা উন্নয়ন কর্মশালার আয়োজন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

একর্মশালায় বিভাগটির প্রভাষক মোছা. খাদিজাতুল কোবরার সঞ্চালনা ও সভাপতি মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস শহীদ মিয়া। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইনজামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা সহ ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

রিসোর্স পার্সন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইনজামুল হক কর্মশালায় জিপিএস (GPS)-ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে একটি পর্যটন স্থান নিরাপদ ও কার্যকরভাবে পরিদর্শন করা যায় এই বিষয়ের ওপর আলোচনা করেন।

তিনি বলেন, জিপিএস ব্যবহার করে পর্যটন স্থানের সঠিক অবস্থান ও রুট সহজে নির্ধারণ করা যায়। অপরিচিত এলাকায় পথ হারানোর ঝুঁকি কমে। পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জিপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জরুরি পরিস্থিতিতে নিজের অবস্থান দ্রুত উদ্ধারকারী দলের কাছে পাঠানো সম্ভব। পর্যটন পরিকল্পনা, রুট ব্যবস্থাপনা এবং দর্শনীয় স্থান সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহে জিপিএস প্রযুক্তি অত্যন্ত কার্যকর।

একর্মশালার কোর্স ফ্যাসিলিটেটর প্রভাষক মোছা. খাদিজাতুল কোবরা বলেন, আজকের কর্মশালায় একটা ট্যুরিজমের ডেস্টিনেশন কিভাবে ট্র্যাক করবে এবং সেই ট্যুরিজমের এট্রাকশনগুলো হাইলাইট করবে তা দেখানো হয়েছে। উদাহরণ হিসেবে– একটা ট্যুরিজম স্পটের সেইফ জোন, রেস্ট্রিকটেড এরিয়া; একটা পাহাড়ে উঠতে গেলে কোন পাশটা নিরাপদ, ট্যুরিস্ট কোথায় কতজন আসছে-যাচ্ছে ইত্যাদি এগুলো ট্র্যাকিং করে প্ল্যান করা। এর মাধ্যমে ট্যুরিজম আরও নিরাপদ করা। এগুলো মানুষ দিয়ে না বলে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে ট্র্যাক করে আমরা বলতে পারব। মূলত  শিক্ষার্থীদের একটা ট্যুরিজম ডেস্টিনেশন ম্যানেজ করা এবং প্রপার প্ল্যান করা শেখানো হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission